ক্রিডেন্স ‘স্বপ্ন বুনন’ এর কার্যক্রম শুরু

ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নমনীয় ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ‘স্বপ্ন বুনন’ এর কার্যক্রম শুরু করেছে। স্বপ্ন বুনন এর মাধ্যমে বিনিয়োগকারীরা সাপ্তাহিক/মাসিক অথবা ত্রৈমাসিক কিস্তিতে বিনিয়োগ তথা ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের ইউনিট কিনতে পারবেন।

আজ শনিবার রাজধানীর পল্টনে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কার্যালয়ে স্বপ্ন বুনন এর কার্যক্রম উদ্বোধন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী, অর্থসূচক সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাসান আহমেদ, রেমন ইনভেস্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজ উদ্দিন, ভিশন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম ও ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন যৌথভাবে এটি উদ্বোধন করেন।

বিস্তারিত


 

ক্রিডেন্স ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬০০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা ২০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তাদের জন্য ২ কোটি এবং বাকি ১৮ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে প্রতিটি ইউনিট ইস্যু করা হবে। এ বে-মেয়াদি ফান্ডটি নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের নিকট ইউনিট বিক্রয় করতে পারবে।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজম্যান্ট। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

এদিকে ট্রাস্টির আবেদনের প্রেক্ষিতে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের অবসায়ন অনুমোদন দিয়েছে বিএসইসি। ফান্ডটির ১০ বছর পূর্ণ হবে আগামি ২০ মার্চ। যাতে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ অনুযায়ি ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ১৫, ২০১৭)

অর্থসূচক

বাংলানিউজ24

thereport24.com

 


Prospectus Published on 09/04/2017 (Bonikbarta Page-10)